• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঈদের ছুটি

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল

   ৩ জুন ২০২৫, ০৩:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  এরই মধ্যে সব শহরে এবং সব জায়গায় তাদের ফোর্স সক্রিয়ভাবে মাঠে নেমে গেছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩ জুন) ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, এবার ঈদে লম্বা ছুটি।  রাজধানীসহ অন্যান্য শহর নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বন্ধ করা হয়েছে।  তারা পর্যাপ্ত সংখ্যায় আছে।  যেন কোনো জায়গায় কোনো সমস্যা না হয় সে বিষয়ে পুরো সজাগ আছি। সবাইকে আশ্বস্ত করতে পারেন, তারা যেখানেই যাক সবকিছু ভালোভাবে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শুধু জরুরি ছুটি দেয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের কোনো জায়গায় যেন কোনো সমস্যা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখছে। আশা করছি কোনো সমস্যা হবে না। আপনারা নির্বিঘ্নে ঈদ উদযাপন করুন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান খান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত