• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

কানাডায় ভয়াবহ দাবানল, ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও

   ৪ জুন ২০২৫, ০৬:২১ পি.এম.
ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার মধ্যাঞ্চলে শুরু হওয়া ভয়াবহ দাবানলের ধোয়ায় পুরো দেশ ছেয়ে গিয়েছে। মাত্র কয়েক দিনে এই দাবানল ছড়িয়ে পড়েছে ৩৭ লাখ একরেরও বেশি বনভূমিতে, যা পরিবেশ ও মানুষের জীবনের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

স্থানীয় গণমাধ্যমের খবর, পরিস্থিতির তীব্রতা এতটাই যে ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে। সেখান থেকে ১৭ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি সাসকাচুয়ানে ১৫ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

দাবানলের ধোঁয়া কানাডার সীমানা পেরিয়ে যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পরেছে। লোকজনকে সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী মিশিগান, মিনেসোটা ও আশপাশের অন্যান্য রাজ্যের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা তীব্র শ্বাসকষ্ট ও চোখ জ্বালা সহ নানা শারীরিক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। যুক্তরাষ্ট্রের পরিবেশ প্রতিরক্ষা বিভাগ সতর্ক করেছে, এই দূষণ দীর্ঘমেয়াদী হলে হৃদরোগসহ শ্বাসতন্ত্রের নানা রোগের ঝুঁকি বাড়তে পারে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এমন ধোঁয়া এবং আগুনের বিস্তার কেবল পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং মানুষের স্বাস্থ্য, বনজ প্রাণী ও প্রতিবেশের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। মানুষ নিরাপত্তার জন্য নিজেরা নিরাপদ স্থানে সরে যাচ্ছে, কিন্তু দাবানলের ক্ষয়ক্ষতি মোকাবেলা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ দাবানল নিয়ন্ত্রণের জন্য নানা পদক্ষেপ নিলেও এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি।

তথ্যসূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের