• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করলেন উপদেষ্টা আসিফ

   ৬ জুন ২০২৫, ১১:৪১ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন কোরবানির ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে এবং অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 

শুক্রবার (৬ জুন) সকাল থেকে পরিচালিত এই অভিযানে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ‘লাবিবা ক্ল্যাসিক লিমিটেড’ পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮০ ধারার আওতায় এ জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, 'ঈদে মানুষের যাত্রা যাতে নির্বিঘ্ন হয়, সেজন্য সরকার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। অতিরিক্ত ভাড়া ও হয়রানি রোধে নিয়মিত অভিযান চালানো হবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে তাৎক্ষণিক ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।'

অপরদিকে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, 'ভোর থেকে মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করা হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাত্রীসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।'

ঈদ উপলক্ষে যাত্রীচাপে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে পরিবহন নৈরাজ্য নিয়ন্ত্রণে রাখতে ডিএনসিসির এ ধরনের অভিযান যাত্রীদের মধ্যে স্বস্তি ফেরাতে সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী