• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঈদেও থেমে নেই দায়িত্ব, ক্যাম্পাস পাহারায় নিরাপত্তারকর্মীরা

   ৬ জুন ২০২৫, ০৬:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইবি প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজাহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলছে ১৮ দিনের ছুটি। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে ক্যাম্পাস ছেড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখর থাকা ক্যাম্পাস এখন জনশূন্য।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে কেন্দ্রীয় মসজিদ, টিএসসিসি, শহীদ মিনার, প্রশাসন ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ও লেকের মতো জায়গাগুলো জনমানবহীন। হলগুলোর করিডোরে যেখানে সারাবছর শিক্ষার্থীদের কোলাহল শোনা যায়, এখন সেখানে শুধুই নীরবতা।

সবাই যখন পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যস্ত, তখনও নিরাপত্তাকর্মীরা থাকেন ক্যাম্পাস পাহারায়। শত-শত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা যখন বাড়ির পথে, তখন ফাঁকা ক্যাম্পাসের নিরাপত্তার ভার কাঁধে তুলে নেয় তারা।

বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিরাপত্তাকর্মী জলিল বলেন, সবারই মনে চায় পরিবারের সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। নিরাপত্তা দায়িত্বে জন্য যা সবারই হয়ে উঠে না। ঈদের যারা নিরাপত্তার দায়িত্বে আছি তাদের কাছে এটাই ঈদের আনন্দ। মনে করবো এটাই পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। 

আরেক নিরাপত্তাকর্মী মুকুল হোসেন বলেন, ঈদে বাড়ি যাওয়ার সুযোগ নেই। আমাদের এই ক্যাম্পাসেই ঈদ কাটাতে হবে। সবাই চলে গেলেও আমরা যেতে পারি না। পরিবারের সাথে ঈদ কাটাতে পারি না,  এটা একটা মনের কষ্ট।  আমাদের এভাবেই ঈদ আনন্দ। 

ভিওডি বাংলা/সামিউল ইসলাম/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য