• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা

   ৭ জুন ২০২৫, ১০:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঈদগাহের প্রধান জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করেছেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। শনিবার সকালে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতের নামাজ ও খুতবাহর পর মুনাজাতে তিনি মুসল্লিদের নিয়ে সম্মিলিত দোয়া করেন।

নামাজের আগে হজ ও কোরবানি নিয়ে বিশেষ আলোচনা করেন তিনি।

মুফতি আব্দুল মালেক বলেন, হজ ও কোরবানির সবচেয়ে বড় শিক্ষা তাওহিদ। সবাইকে এ বিষয়টি মেনে চলতে হবে। তিনি কোরআনের আয়াত উদ্বৃত করে বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর কোনও শরিক নেই। হজ ও কোরবানি হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ। আর ইখলাস ও তাক্বওয়া হতে হবে একমাত্র আল্লাহর জন্য।

তিনি ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করেন। তাদের পাশে দাঁড়াতে মুসলিম শাসকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, পরিষ্কার ও পরিচ্ছন্নতাও একটি ইবাদত। তাই পশু কোরবানি করতে গিয়ে যেন রাস্তাঘাট অপরিচ্ছন্ন করা না হয়, সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে।

প্রধান জামাতে অংশ নেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কূটনীতিক, বিচারপতি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা