• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

প্রশাসন ও শিবিরের পৃথক আয়োজনে ইবি ক্যাম্পাসে ঈদ আনন্দ

   ১০ জুন ২০২৫, ০৯:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইবি প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একটি গরু এবং একটি খাসি কুরবানি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ দিন বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থী, কর্মচারী, ক্যাম্পাসের নিরাপত্তাকর্মী ও মালি'সহ প্রায় দুইশত জনের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। ঈদুল আজহা'র দিন বিশ্ববিদ্যালয়ে কুরবানি গোশত বিতরণ করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্দেশক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রায়ত উপাচার্যদের উৎসর্গ করে কুরবানি করা হয়েছে। আমি নিজ দায়িত্বে এই কুরবানির মাংস বিদেশি শিক্ষার্থী কর্মচারী, নিরাপত্তাকর্মী, পুলিশ ও প্রতিবন্ধী-সহ অসহায় দুস্থদের মাঝে সুষম বণ্টন করেছি।

প্রসঙ্গত, এর আগে সকাল সাড়ে ৭ টায় কেন্দ্রীয় মসজিদে ইবি উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা-সহ ইবি শাখা ছাত্র সংগঠনের নেতাকর্মী-সহ স্থানীয় এলাকাবাসী ঈদুল আজহা'র সালাত আদায় করেন।

ঈদ আনন্দ ভাগ করে নিল ইবি ছাত্রশিবির

এদিকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ছয়টি গরু এবং দুইটি খাসি কোরবানি দেওয়া হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ে অমুসলিম ও শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের আয়োজন ও ক্যাম্পাসের বিদেশি শিক্ষার্থী, কর্মচারী, নিরাপত্তাকর্মী, দোকানি, মালি'সহ পার্শ্ববর্তী এলাকায় দরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণের মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করেন তারা। তবে, ক্যাম্পাসে কোরবানি করতে না পেরে কিছুটা ভারাক্রান্ত হয়েছে সংগঠনটি।

 ঈদের নামাজের পর আনন্দনগর, মদনডাঙ্গা, মধুপুর, সাকসেস কোচিং সেন্টার'সহ বিভিন্ন স্থানে কোরবানি কার্যক্রাম পরিচালনা করেন তারা। অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দুপুরে আয়োজিত মধ্যাহ্নভোজে অমুসলিম ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ইবি শাখা ছাত্রশিবির সভাপতি মু. মাহমুদুল হাসান বলেন, প্রতিবছরের ন্যায় এই বছরও আমরা কোরবানি করেছি। প্রায় দুই সহস্রাধিক পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করে আনন্দ ভাগাভাগি করতে পেরেছি। তবে কোরবানি যদি ক্যাম্পাসে করতে পারতাম তাহলে আরও ভালো লাগত। ক্যাম্পাস বন্ধ থাকায় কোরবানি বাইরে করতে হয়েছে। কোরবানি ঈদের আনন্দে কিছুটা অপূর্ণতা রয়ে গেলো। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীতে ক্যাম্পাসে আবাসিক হলসমূহ খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করবেন। 

ভিওডি বাংলা/সামিউল ইসলাম/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য