• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে: নুর


প্রকাশ:  ১১ জুন ২০২৫, ০৭:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি

আগামী জাতীয় নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘জনআকাঙ্ক্ষা ও রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।’

বুধবার (১১ জুন) দুপুরে গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আমরাও চাই অন্য শীর্ষ রাজনৈতিক দলগুলোর মতো, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন হোক। কারণ এই সময়টাই নির্বাচন আয়োজনের উপযুক্ত সময়। তবে শুধু একটি মৌলিক সংস্কার নয়, নির্বাচন হতে হবে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ঐকমত্যের আলোচনায় আমরা বলেছিলাম, জনগণের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।’

নুর বলেন, ‘২০১৮ সালের কোটা আন্দোলনে ছাত্র ও তরুণদের আত্মত্যাগ না হলে, ২৪ জুলাই-এর মতো একটি গণ-আন্দোলনের দিন সৃষ্টি হতো না। ভবিষ্যতের রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা আর কোনো তাজা প্রাণ রাজপথে হারাতে চাই না।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দলীয় লেজুড়বৃত্তি না করে জনগণের সেবায় নিয়োজিত হোন। তা না হলে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হবে—জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে অফিস ঘেরাও করার জন্য।’

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা
ছবি: ভিওডি বাংলা
পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চ পর্যায়ে: রিজভী