• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

সাভার প্রতিনিধি    ১৩ জুলাই ২০২৬, ০৩:১০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্টোররুমে অগ্নিকাণ্ডে সরকারি ওষুধ, চিকিৎসাসামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী জুয়েল খান জানান, হঠাৎ স্টোররুমে আগুন জ্বলতে দেখে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। একই সঙ্গে কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে স্টোররুমে সংরক্ষিত সরকারি ওষুধ, বিভিন্ন চিকিৎসাসামগ্রী এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা পৌঁছানোর আগেই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

‎ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মো. আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
অপরিকল্পিত নগরায়ণে ভুগছে ঢাকা: ডিএসসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭
ছবি: ভিওডি বাংলা
ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা