• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএমপির কড়া নজরদারিতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার জায়গায়

   ৪ জুলাই ২০২৬, ১২:২০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস যাতে সহিংসতায় রূপ না নেয়, সে জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজনগুলোর ওপর বিশেষ নজরদারির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন  (ডিএমপি)।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকার বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার স্থানগুলো চিহ্নিত করে সেখানে নিয়মিত পুলিশি তদারকি থাকবে। থানা-পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

শুক্রবার (৩ জুলাই) মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আনন্দ যেন আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বিষাদে পরিণত না হয়। খেলায় হার-জিত থাকবেই। নিজের দলের জয় উদযাপন করবেন, তবে অন্যের মত ও সমর্থনের প্রতিও সহনশীল থাকতে হবে।’

সম্প্রতি রাজধানীর আদাবর এলাকায় এক হত্যাকাণ্ডে নড়েচড়ে বসে ডিএমপি। ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার বাদশা খুন হন।

এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ডিবি। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার হওয়া রিপনই বাদশাকে ছুরিকাঘাত করেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, খেলাকে কেন্দ্র করে উত্তেজনা যেন আর কোনো প্রাণহানির কারণ না হয়, সেজন্য এবার বিশ্বকাপজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭
শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি
শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি
ছবি: সংগৃহীত
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭