• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ১০:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণের ঘটনায় কারিগর ও ক্রেতাসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে বাকি নয়জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— ক্রেতা মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও রফিক (২৫)। কারিগরদের মধ্যে রয়েছেন সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ এবং সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি নয়জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মো. আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
অপরিকল্পিত নগরায়ণে ভুগছে ঢাকা: ডিএসসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭
ছবি: ভিওডি বাংলা
ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা