• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

অগ্রণী ব্যাংকে চুরির চেষ্টা ব্যর্থ, আনসারের অভিযানে আটক ১

  ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০২:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ফরিদপুরে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় চুরির চেষ্টা ব্যর্থ করে এক ব্যক্তিকে আটক করেন আনসার সদস্যরা। ছবি: সংগৃহীত
ফরিদপুরে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় চুরির চেষ্টা ব্যর্থ করে এক ব্যক্তিকে আটক করেন আনসার সদস্যরা। ছবি: সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় গভীর রাতে চুরির চেষ্টা ব্যর্থ করে চুরিকৃত মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ডিউটিরত আনসার সদস্যদের তৎপরতা ও দ্রুত অভিযানের কারণে ব্যাংকের সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। ওই সময় ব্যাংকের নিরাপত্তা দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডার (পিসি) মো. আবু বক্কর ও সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. শহিদ খানের নেতৃত্বে আনসার সদস্য মো. শাহ আলম ও মো. রাশেদ মিয়া নিয়মিত টহলে ছিলেন।

টহল চলাকালে তারা ব্যাংক ভবনের এসির বৈদ্যুতিক তার কাটার মতো শব্দ শুনতে পান। একই সঙ্গে ভবনের আশপাশে সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করলে তারা তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান নেন এবং বিষয়টি ক্যাম্পে জানিয়ে অতিরিক্ত সদস্যদের সহায়তা চান।

খবর পেয়ে আনসার সদস্যদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক এলাকাটি ঘিরে ফেলে। পরে পরিকল্পিত অভিযানে চুরিকৃত মালামালসহ মো. রাকিব মন্ডল (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

আটক রাকিব মন্ডলের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার হামদহ গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফরিদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, আনসার সদস্যরা সময়মতো পদক্ষেপ না নিলে ব্যাংকের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হতে পারত। তাদের সতর্কতা ও পেশাদার অভিযানের কারণেই চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে আসছে। বিভিন্ন স্থাপনায় নিয়মিত টহল, নজরদারি ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার মাধ্যমে বাহিনীটি আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে জব্দ করা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করছে উপজেলা মৎস্য দপ্তর। ছবি: সংগৃহীত
যমুনায় অভিযান, ১৮ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
ছবি: ভিওডি বাংলা
হরিপুরে পরিবেশ রক্ষায় ১৬০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি: ভিওডি বাংলা
টিসিবির গুদামে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল যুবকের