• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক নিট প্রশ্নফাঁস কাণ্ডে এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত সাংবাদিক আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা রাষ্ট্রপতির পদত্যাগে ফ্যাসিবাদের শেষ ছায়াও সরে গেল: জামায়াত আমির মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম সিজেপির সাহাবুদ্দিন সবসময় জনগণের সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বিএনপি নেতার ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তার দাবি আবদুস সালামের তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়েছিলেন সাহাবুদ্দিন থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন: ভাবনা

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

 

সম্প্রতি পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ধর্মীয় এই সফরের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর ভক্তদের প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনারও মুখোমুখি হন তিনি। এবার সেই সমালোচনার জবাব দিয়ে নিজের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হিজাব পরা একটি ছবি প্রকাশ করেন ভাবনা। সেই ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ লেখায় তিনি জানান, ওমরাহ পালন তার জন্য হঠাৎ কোনো সিদ্ধান্ত ছিল না; বরং এটি ছিল দীর্ঘদিনের লালিত একটি ইচ্ছা।

ভাবনা জানান, তার বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল আল্লাহর ঘরে যাওয়ার। একইভাবে তিনিও প্রায় তিন বছর ধরে ওমরাহ পালনের কথা ভাবছিলেন। তবে নানা কারণে তা সম্ভব হয়ে ওঠেনি।

নিজের স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ব্যাংকক সফর শেষে গত ৬ জুন দেশে ফেরার আগের রাতে ওমরাহ পালনের আকাঙ্ক্ষায় আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। নিজের ইচ্ছার কথা ঘনিষ্ঠ বান্ধবী দিয়ার সঙ্গেও ভাগ করে নিয়েছিলেন। এরপর অল্প সময়ের মধ্যেই পরিবারের সদস্যদের নিয়ে গত ২৫ জুন ওমরাহর উদ্দেশে যাত্রা করেন।
ভাবনা বলেন, আল্লাহর ইচ্ছাতেই তিনি পবিত্র স্থান সফরের সুযোগ পেয়েছেন। তার ভাষায়, “আল্লাহ আমাকে তার ঘরে আসার সুযোগ দিয়েছেন। কয়েক দিনের মধ্যেই আমি আল্লাহর মেহমান হতে পেরেছি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া নেতিবাচক মন্তব্যের বিষয়ে এই অভিনেত্রী বলেন, কেউ কেউ তার ওমরাহ পালন নিয়েও কটূক্তি করেছেন। তবে এসব মন্তব্য তাকে বিচলিত করেনি। তিনি বিশ্বাস করেন, কার নিয়ত কী, তা একমাত্র আল্লাহই জানেন।

ভাবনা তার স্ট্যাটাসে লেখেন, “আল্লাহ যদি না চান, আপনি কি তার ঘরে যেতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন। আমি জানি না আমার ওমরাহ কবুল হয়েছে কি না, তবে আমি জানি আল্লাহ আছেন। তিনি সব দেখেন এবং আমার মনের কথা ও নিয়ত সম্পর্কে অবগত।”

ওমরাহর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের কারণও ব্যাখ্যা করেছেন ভাবনা। তিনি বলেন, মক্কা ও মদিনায় পাওয়া অনুভূতি ভাষায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। তবে তার এই যাত্রা দেখে যদি কেউ আল্লাহর ঘরে যাওয়ার অনুপ্রেরণা পান, সেটিই হবে তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

স্ট্যাটাসের শেষদিকে সবার কাছে দোয়া চেয়ে তিনি লিখেছেন, ‘আজ শুক্রবার সবাই দোয়া করবেন ভালো থাকবেন।’

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
আবেগঘন বার্তা মাইলসের শাফিন আহমেদকে হারানোর দুই বছর আজ
ছবি: সংগৃহিত
মামুনুর রশীদের মা রোকেয়া খানম আর নেই
ছবি: সংগৃহিত
ইধিকাকে খেলা শেখাচ্ছেন সৃজিত!