• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিচ্ছেদের গুঞ্জনের মাঝে মৌনীকে ঘিরে নতুন বিতর্ক

বিনোদন ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৮:১৭ এ.এম.
বলিউড অভিনেত্রী মৌনী রায়। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী মৌনী রায়। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ারের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতীয় সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার সিমি চন্দোক। তার দাবি, মৌনী রায় অধিকাংশ সময়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেওয়া এ মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সাক্ষাৎকারে সিমি চন্দোক দাবি করেন, বলিউড তারকাদের কর্মকাণ্ড সম্পর্কে তিনি নিয়মিত খোঁজ রাখেন। তার ভাষ্য, মৌনী রায়ের এমন কোনো ভিডিও তিনি দেখেননি, যেখানে অভিনেত্রীকে পুরোপুরি স্বাভাবিক মনে হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, মৌনীকে প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় দেখা যায়। এর আগে বলিউড অভিনেতা বীর দাসকে নিয়ে মন্তব্য করেও আলোচনায় এসেছিলেন তিনি।

বলিউড অভিনেত্রী মৌনী রায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিভিন্ন সময়ে বলিউডের একাধিক তারকা ও তাদের সন্তানদের মদ্যপ অবস্থার অভিযোগে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে। তাদের মধ্যে মৌনী রায়ের নামও আলোচনায় এসেছে। গত বছরের (২০২৫) শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, স্বামী সুরজ নাম্বিয়ার ও অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে একটি বার থেকে বের হওয়ার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান মৌনী। পরে তার স্বামী তাকে তুলে গাড়িতে বসান।

ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও মৌনী রায় বা তার স্বামী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিল্পী সমিতিতে জয়ের পর যে বার্তা শিবা-জয়
চিত্রনায়িকা রিয়ানা পারভিন পলি। ছবি: ভিওডি বাংলা
ভোটে হেরে উত্তেজিত পলি
ধানমন্ডির বাসভবনে অসুস্থ শিল্পী শবনম মুশতারীর খোঁজখবর নেন সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা
অসুস্থ শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়