• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৬, ১০:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইন-আদালতের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে আনন্দঘন পরিবেশে 'বার্ষিক ফল উৎসব' অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনের ৪র্থ তলায় জগন্নাথ- সোহেল স্মৃতি মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি এবং  মহানগর দায়রা জজ মোঃ শাহজাহান কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম বলেন, 'এমন উৎসবে আমরা আনন্দিত। আমার চাকুরীর জীবনে এ পর্যন্ত সাতবার এসোসিয়েশনের ফল উৎসবে অংশগ্রহন করতে পেরেছি। এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি। 

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ মোঃ শাহজাহান কবির বলেন, বিচারকদের সৌজন্যে এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ফল উৎসবে পূর্বেও অংশগ্রহন করেছি। চমৎকার এ আয়োজনে অংশগ্রহণ করে তিনি উচ্ছসিত বলে জানান। 

কোর্ট রিপোর্টার্সের সদস্যরা  আইনজীবী ও সাংবাদিক। আইন আদালতের নিয়ম অনুসরণ পূর্বক সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যাশা ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবদুল হালিম, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শ্যাম সুন্দর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মশিয়ার রহমান, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুর রহমান এবং চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য বিচারকবৃন্দ। 

এছাড়া মহানগর পিপি ওমর ফারুক ফারুকী, জেলা পিপি মোঃ ইকবাল হোসেন, বিডিআর হত্যা মামলার চিফ প্রসিকিউটর মোঃ বোরহান উদ্দিনসহ এসোসিয়েশনের উপদেষ্টাগণ ও কার্যকরি কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মোঃ জাকারিয়া হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ মিজানুর রহমান। 

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ফাতাহ কমব্যাটে’ সম্পৃক্ততা, সাত আসামি ৩ দিনের রিমান্ডে
‘ফাতাহ কমব্যাটে’ সম্পৃক্ততা, ৭ আসামি রিমান্ডে
লাল চাঁদ ওরফে মো. সোহাগ
ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় বিচার শুরু
ফাইল ছবি
অর্থ পাচার: কাস্টমসের ১১ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ