• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইনকিলাব কালচারাল সেন্টারের সংকট নিয়ে জাবের-জুমাকে প্রশ্নবিদ্ধ করলেন আওয়াল

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০৬:১২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল বলেছেন, শহীদ ওসমান হাদির স্বপ্ন ও আদর্শকে ধারণ করেই ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে উঠেছিল। সংগঠনটির শুরুতে যে নীতি, থিম ও সাংস্কৃতিক চর্চা ছিল, তা ইতিবাচক ছিল। তবে কোনো ধরনের উগ্রপন্থাকে প্রশ্রয় দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইনকিলাব কালচারাল সেন্টারকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে 'ভিওডি বাংলা'কে এসব কথা বলেন তিনি।

আওয়াল বলেন, ইনকিলাব কালচারাল সেন্টারের মূল দর্শন ও সংস্কৃতি ভালো ছিল। কিন্তু সংগঠনটি যেন কোনো উগ্র ধারার পৃষ্ঠপোষকতায় না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বক্তব্যে তিনি আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমার নাম উল্লেখ করে তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, জুমা ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছিলেন। এছাড়া তিনি আরও দাবি করেন, জুমা অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। জাবের সম্পর্কেও তিনি বলেন, তাদের রাজনৈতিক অবস্থান বারবার পরিবর্তিত হয়েছে এবং ভবিষ্যতেও তারা ভিন্ন কোনো রাজনৈতিক সংগঠনে যোগ দিতে পারেন। এ ধরনের অবস্থান পরিবর্তনকে তিনি "সন্দেহজনক চরিত্রের" বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিভিন্ন সংগঠন বা বিশ্ববিদ্যালয়ের কোনো সোসাইটির আমন্ত্রণকে অনেক সময় পুরো বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ হিসেবে প্রচার করা হয়। উদাহরণ হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি সোসাইটির আমন্ত্রণের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কোনো সোসাইটির আমন্ত্রণকে পুরো বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।

আওয়াল আরও অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক শক্তিগুলো বিভিন্ন পর্যায়ে নিজেদের "এ টিম, বি টিম ও সি টিম" তৈরি করে রাখে। তার ভাষ্য, ইনকিলাব মঞ্চের বর্তমান ভাঙনের পেছনেও এমন কোনো ইন্ধন বা অসৎ উদ্দেশ্য কাজ করতে পারে।

বক্তব্যে তিনি ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম-এর নাম উল্লেখ করে দাবি করেন, তারা অতীতে ছাত্রলীগের স্লোগান দিতেন, এখন শুধু স্লোগান পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের মৌলিক অবস্থানের পরিবর্তন হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কৃত একজন সাবেক নেতাকে দিয়ে একটি পক্ষ নিজেদের শক্তিশালী করার চেষ্টা করছে।

শহীদ ওসমান হাদিকে স্মরণ করে আওয়াল বলেন, তিনি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের অন্যতম সাহসী ব্যক্তিত্ব ও একটি জাতীয় সম্পদ। তিনি দাবি করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে প্রথমেই ওসমান হাদির কবর জিয়ারত করেছেন।

আওয়াল বলেন, একজন মানুষের ভালো ও খারাপ-দুই ধরনের দিকই থাকতে পারে। তাই ওসমান হাদির ইতিবাচক আদর্শ ও কাজগুলো অনুসরণ করা উচিত, নেতিবাচক দিকগুলো নয়।

তিনি বলেন, "হাদির যে ভালো দিকগুলো আছে, সেগুলো ধারণ করে ইনকিলাব মঞ্চ যদি এগিয়ে যেতে পারে, সেটাই হবে সবচেয়ে বড় বিষয়। তাকে পারিবারিক বা অভ্যন্তরীণ বিরোধের মাধ্যমে বিতর্কিত করা উচিত নয়।"

সবশেষে তিনি বলেন, ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদির আদর্শ ধারণ করে টিকে থাকুক-এটাই তার প্রত্যাশা। সংগঠনটি অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাক, এমনটি তিনি চান না।

ভিওডি বাংলা/এম আই/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
‘জুলাইকে নষ্ট হতে দেব না, ন্যায়বিচারের জন্য লড়াই চলবে’
ছবি: সংগৃহীত
ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩শ’ নেতাকর্মীকে বহিষ্কার করেছে যুবদল