• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা

পঞ্চগড় প্রতিনিধি    ১২ জুলাই ২০২৬, ১০:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক স্পিকার, বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা।

রোববার (১২ জুলাই) দুপুর আড়াইটায় পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থান মাঠে অনুষ্ঠিত এই জানাজায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক ও যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সূফী এবং জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য দিতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ এবং পঞ্চগড়ের গর্বিত সন্তান।

বক্তারা আরও বলেন, তিনি শুধু বিএনপির নেতা ছিলেন না, ছিলেন পুরো পঞ্চগড়বাসীর অভিভাবক। তাঁর সততা, রাজনৈতিক প্রজ্ঞা এবং জনসেবামূলক কর্মকাণ্ড মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

উল্লেখ্য, রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। পরিবারের সিদ্ধান্ত ও তাঁর ইচ্ছা অনুযায়ী তাঁকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জাতীয় কবরস্থানে দাফন করা হবে। প্রতিকূল আবহাওয়ার কারণে মরদেহ পঞ্চগড়ে আনা সম্ভব না হওয়ায়, তাঁর আত্মার মাগফিরাত কামনায় এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অফিসে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে কুপিয়ে জখম, প্রধান শিক্ষক আটক
ছবি: সংগৃহীত
ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
ছবি: সংগৃহীত
টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু