• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

ভাঙ্গা (মাদারীপুর) প্রতিনিধি    ১ জুলাই ২০২৬, ০২:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় ছয় গ্রামের সংঘর্ষে নিহত সুমনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। 

বুধবার (১ জুলাই) দুপুরে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভের কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষোভ চলাকালে এলাকাবাসী হত্যাকাণ্ডের মূল আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তাদের অভিযোগ, ঘটনার পর কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মূল পরিকল্পনাকারীরা এখনও ধরা পড়েনি। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের প্রতিনিধি এবং উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।

খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের মুখোমুখি করা হবে। কেউ কোনো রাজনৈতিক পরিচয়ে ছাড় পাবে না। তিনি আরও জানান, সংসদ অধিবেশনে থাকার কারণে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সুমন হত্যা মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ সময় অবরোধের পর প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চৌদ্দগ্রামের সীমান্ত এলাকায় নারীর মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও পুলিশ। ছবি: সংগৃহীত
চৌদ্দগ্রাম সীমান্তে নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
ছবি: ভিওডি বাংলা
পর্যাপ্ত রিজার্ভ থাকতেও ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ