• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

৪৯তম বিসিএসে ২ প্রার্থীর ক্যাডার মনোনয়ন বাতিল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ১০:০৩ এ.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফাইল ছবি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিশেষ বিসিএস (২০২৫)-এর সাধারণ শিক্ষা ক্যাডারে সাময়িকভাবে মনোনীত দুই প্রার্থীর ফলাফল ও ক্যাডার মনোনয়ন বাতিল করেছে। নির্ধারিত সময়ে স্নাতক (সম্মান) পরীক্ষার সনদপত্র উপস্থাপন করতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন নম্বর ১২০২৭১৩০ এবং ১৫৬০৩৭০৫-এর দুই আবেদনকারী ‘অবতীর্ণ প্রার্থী’ (Appeared Candidate) হিসেবে ৪৯তম বিশেষ বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারে সাময়িকভাবে মনোনয়ন পেয়েছিলেন।

তবে তাদের স্নাতক (সম্মান) পরীক্ষার ফল প্রকাশিত হয় বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরে। ফলে ভাইভা বোর্ডে প্রয়োজনীয় সনদপত্র উপস্থাপন করা তাদের পক্ষে সম্ভব হয়নি।

পিএসসি জানিয়েছে, বিধি অনুযায়ী মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র প্রদর্শন বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট দুই প্রার্থী তা করতে না পারায় কমিশনের নবম বিশেষ সভায় তাদের সাময়িক ফলাফল ও মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বেশি দামে বিদ্যুৎ কিনলেও কম দামে বিক্রি করছি: জ্বালানিমন্ত্রী
প্রতীকী ছবি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত
গুজবে কান দেবেন না, তেলের সংকট নেই: মালিক সমিতি