মরক্কোর হারে লন্ডনে বিশৃঙ্খলা, পুলিশ-সমর্থক সংঘর্ষ

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে মরক্কো। ম্যাচের পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে মরক্কোর সমর্থকরা। এতে এক পুলিশ সদস্য আহন এবং একাধিক সমর্থক গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ম্যাচ শেষ হওয়ার পর মরক্কোর সমর্থকরা রাস্তায় নেমে আসেন। এ সময় তাদের যানবাহনের ওপর উঠতে, আতশবাজি ও ফ্লেয়ার জ্বালাতে এবং সড়ক অবরোধ করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা নিয়ন্ত্রণকারী (রায়ট) পুলিশ সমর্থকদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে।
পুলিশ জানায়, বিশৃঙ্খলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, সংঘাতের আশঙ্কায় প্যারিসে ২০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে সেখানে তেমন কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি।
ফ্রান্সের কাছে হেরে এবারের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে আফ্রিকার দেশ মরক্কোর। এই বিদায়ের পর লন্ডনের পরিস্থিতি সংঘাতে রূপ নেওয়ায় কঠোর অবস্থানে যেতে বাধ্য হয় পুলিশ।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য