• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত হচ্ছে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক    ৭ জুলাই ২০২৬, ১২:৪১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য ‘ভর্তি নীতিমালা-২০২৬’ চূড়ান্ত করতে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় একটি নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সভাটি বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ, সরাসরি উপস্থিতির পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও এতে অংশ নেওয়া যাবে।

উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা রয়েছে। সভার প্রধান আলোচ্য বিষয় হিসেবে একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা-২০২৬ চূড়ান্ত করার বিষয়টি নির্ধারণ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, সভায় প্রয়োজনীয় সব ডকুমেন্ট ও কার্যপত্রসহ উপস্থিত থাকতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতিকে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের পাশাপাশি কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবদেরও যথাসময়ে সভায় অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এমএস/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
গভীর রাতে র‍্যাগিং, জাবির সেই ১২ শিক্ষার্থী বহিষ্কার
৭০২ স্কুলে শূন্যপদে নিয়োগ শিগগিরই
৭০২ স্কুলে শূন্যপদে নিয়োগ শিগগিরই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ‘ম্যানার’ শেখানোর নামে গভীর রাতে ডেকে নিয়ে র‍্যাগিং