ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার কথা জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৫ জুলাই) বিকেলে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি ও কেন্দ্রীয় সরকারের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে, দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসের বেশি সময় ধরে চলা জেন-জি আন্দোলনের মুখে পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
সংবাদ সম্মেলনে সিজেপি নেতারা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে তাদের প্রধান দাবি পূরণ হয়েছে। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহারে কেন্দ্রীয় সরকার সম্মত হয়েছে।
তারা জানান, ভবিষ্যতেও আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে সরকার আশ্বাস দিয়েছে।
সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকারের সঙ্গে হওয়া সমঝোতার অংশ হিসেবে একটি খসড়া নথি বিনিময় হয়েছে, যেখানে সিজেপির নেতাকর্মী ও সংগঠকদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ব্যবস্থা না নেওয়ার বিষয়টি লিখিতভাবে উল্লেখ রয়েছে।
তিনি বলেন, “আমরা আশা করি, সরকারের পক্ষ থেকে দেওয়া লিখিত নিশ্চয়তা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।”
দীর্ঘদিনের এ আন্দোলন শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হলেও পরে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস, বেকারত্ব, সরকারি জবাবদিহি এবং কর্মসংস্থানসহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিস্তৃত হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সরকারের আশ্বাসের পর আপাতত আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল সিজেপি।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য