• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৯:০৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বধির ক্রীড়াবিদদের জন্য সরকারি বাজেট ও সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। 

তিনি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাতে পারলে সমাজকে নেশামুক্ত রাখা সম্ভব। তাই বধিরসহ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ক্রীড়া বিকাশে সরকারের আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর আউট ডোর স্টেডিয়ামে বধির ফুটবল প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, দেশে বধিরদের জন্য মাত্র একটি ক্রীড়া সংস্থা রয়েছে। এ ধরনের প্রতিষ্ঠানের জন্য সরকারের আরও বেশি বাজেট বরাদ্দ দেওয়া উচিত। 

তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং ভবিষ্যতে কোনো অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানালে বধির ক্রীড়াবিদদের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়গুলো তাঁর সামনে তুলে ধরা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তরুণ সমাজকে নেশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একই সঙ্গে বধিরসহ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রতি আরও আন্তরিকভাবে নজর দেওয়া দরকার।

ডিএসসিসি প্রশাসক বলেন, লালবাগে বধিরদের প্রতিষ্ঠানের জন্য একটি জায়গা উদ্ধার করে দেওয়া হয়েছে। সেখানে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয়ে বাউন্ডারি নির্মাণের কাজ চলছে। পাশাপাশি স্থানটিকে খেলাধুলার উপযোগী মাঠ হিসেবে গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বধির ক্রীড়াবিদরা ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে দেশের জন্য অনেক ট্রফি অর্জন করেছেন। তাঁদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এদের মধ্য থেকেই জাতীয় পর্যায়ের আরও দক্ষ খেলোয়াড় তৈরি হবে।

অনুষ্ঠানে মো. আবদুস সালাম বধির ক্রীড়া ফেডারেশনের জন্য অতিরিক্ত ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে আরও সহায়তা নিশ্চিত করতে কাজ করার আশ্বাস দেন।

শেষে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, যারা এবার বিজয়ী হতে পারেননি, তারা যেন ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের লক্ষ্যে নিয়মিত অনুশীলন চালিয়ে যান।

ভিওডি বাংলা/খতিব/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইসিসিবির বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলায় বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের স্টলে তথ্য নিচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ছবি: সংগৃহীত
শেষ দিনে আইসিসিবির আন্তর্জাতিক শিক্ষামেলায় উপচে পড়া ভিড়
শাহজালালে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় গ্রেপ্তার
শাহজালালে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় গ্রেপ্তার
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার