• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: মির্জা ফখরুল মেট্রোরেলের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ, কর্মচারীর বিরুদ্ধে মামলা ভাসানটেকে কাওসার হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি স্ত্রীর চাকরির দাবিতে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে মানববন্ধন অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর অবিলম্বে সাংবাদিক শফিককে মুক্তি দিন জ্বালানি তেলের সংকট নেই, আগস্টেও সরবরাহ স্বাভাবিক থাকবে: মন্ত্রণালয় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল 'ভিডিও দেখার সময় নেই', শিক্ষার্থীদের আবেদন খারিজ প্রধান বিচারপতির যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

ফেনীতে ১৫ মামলার আসামি এনামুল গ্রেপ্তার

  ফেনী প্রতিনিধি
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০২:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
এনামুল হক রুবেল। ছবি: ভিওডি বাংলা
এনামুল হক রুবেল। ছবি: ভিওডি বাংলা

ফেনীর ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন ডাকাতি, দস্যুতা, নারী অপহরণ, মাদক, অস্ত্র, সিঁধেল চুরি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিচারাধীন ১৫ মামলার আসামি এনামুল হক রুবেল (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত রুবেল ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মো. ওবায়দুল হক মেম্বারের ছেলে।

পুলিশ জানায়, ছাগলনাইয়া থানার মামলা নম্বর-৬(৬)/২০২৬-এর তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিনুর ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী ট্রাঙ্ক রোড এলাকা থেকে পলাতক আসামি রুবেলকে গ্রেপ্তার করেন। 

পুলিশের তথ্য অনুযায়ী, রুবেলের বিরুদ্ধে ছাগলনাইয়া ও পরশুরাম থানায় ডাকাতি, দস্যুতা, নারী অপহরণ, মাদক, অস্ত্র, চুরি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, সরকারি কাজে বাধা এবং অন্যান্য অপরাধে মোট ১৫টি বিচারাধীন মামলা রয়েছে।

ছাগলনাইয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে অবৈধ অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা চালানো হবে।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, রুবেলের গ্রেপ্তারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভিওডি বাংলা/জহির আদনান/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সোনাহাট বন্দরে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ছবি: সংগৃহীত
কুমিল্লায় শিশু অপহরণ ও ধর্ষণ: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
বাবার মৃত্যুর পরও দায়িত্ব পালন করে পরদিন এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বাগেরহাটের শিক্ষার্থী ইকন। ছবি: সংগৃহীত
বাবার দাফনের রাতেই এটিএম বুথে ডিউটি, সকালে পরীক্ষায় ইকন