• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

কুমিল্লায় শিশু অপহরণ ও ধর্ষণ: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

  কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৩ বছর বয়সী এক শিশুকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রিফাত নোয়াখালীর হাতিয়া উপজেলার চৌধুরী গ্রামের বাসিন্দা। তিনি হাটহাজারীর শিকারপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গত ১৪ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের একটি সড়ক থেকে ১৩ বছর বয়সী শিশুটিকে ফুসলিয়ে অপহরণ করা হয়। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের একপর্যায়ে উপপরিদর্শক সুজন কুমার আচার্যের নেতৃত্বে পরিচালিত অভিযানে শিকারপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে প্রধান অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, অপহরণের পর শিশুটিকে ওই ভাড়া বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, অপহরণ ও ধর্ষণের মামলার প্রধান আসামিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনামুল হক রুবেল। ছবি: ভিওডি বাংলা
ফেনীতে ১৫ মামলার আসামি এনামুল গ্রেপ্তার
বাবার মৃত্যুর পরও দায়িত্ব পালন করে পরদিন এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বাগেরহাটের শিক্ষার্থী ইকন। ছবি: সংগৃহীত
বাবার দাফনের রাতেই এটিএম বুথে ডিউটি, সকালে পরীক্ষায় ইকন
ছবি: ভিওডি বাংলা
মধুপুর বনের সীমানায় অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট