• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

১১ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু

  রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০১:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ তিন মাস ১৫ দিন বন্ধ থাকার পর আগামী ১১ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হবে। সোমবার (২৭ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা-সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, চলতি বছরের ২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ বন্ধ রয়েছে। প্রতি বছর হ্রদের মৎস্যসম্পদের প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় তিন মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

আগের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকার কথা থাকলেও হ্রদের পানির অবস্থা ও মাছের প্রজনন পরিস্থিতি পর্যালোচনা করে আগামী ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে ১১ আগস্ট থেকে পুনরায় মাছ আহরণ শুরু হবে।

সভায় উপস্থিত কর্মকর্তা, মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতারা জানান, ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়লেও মাছের কাঙ্ক্ষিত বৃদ্ধি এখনো হয়নি। পাশাপাশি হ্রদের পানি এখনো ঘোলা থাকায় মাছ ধরতে জেলেদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

তাদের মতে, আরও ১০ দিন নিষেধাজ্ঞা বহাল থাকলে মৎস্যসম্পদের সুষ্ঠু বিকাশ নিশ্চিত হবে। একই সঙ্গে মৎস্যজীবী ও ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি স্বার্থ সংরক্ষণ এবং কাপ্তাই হ্রদের পরিবেশ রক্ষায়ও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটি কার্যালয়ের ব্যবস্থাপক ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেনসহ মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/‎আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হাসপাতালের শৌচাগারে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা
ছবি: সংগৃহীত
গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ছড়াতেই বরখাস্ত ভূমি কর্মকর্তা
ছবি: সংগৃহীত
দুর্নীতি প্রমাণিত হওয়ায় বরিশালে ভূমি কর্মকর্তা বরখাস্ত