• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৯:২৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুফাতো বোনের স্বামী গ্রেপ্তার হয়েছে। তার নাম মো. হাফেজ উল্লাহ। তিন বছর আগেও তিনি ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন। 

শনিবার (২৫ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত তমিম গোলালের ছেলে। তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কোস্টগার্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী ‘সৈকত’ বাসে তল্লাশি চালানো হয়। যাত্রী হাফেজ উল্লাহর কোমরে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। সেগুলো এবং আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে হাফেজ উল্লাহকে আটক করা হয়েছিল। পরে বাসের মালামাল রাখার সাইডবক্সে থাকা একটি ট্রলি ব্যাগ তল্লাশি করে পাঁচ হাজার ১৮৫টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ১৬ লাখ টাকা।

হাফেজ উল্লাহ ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুরোনো কমিটি বিলুপ্ত হওয়ার পর কোনো কমিটিতে নেই।   

ভিওডি বাংলা/আর 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি সংগৃহীত
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি: ভিওডি বাংলা
সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন