• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৫:৪৩ এ.এম.
শেয়ার করুন 0
সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই উচিত ছিল ফ্যাসিস্টের দোসর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে বিচারের মুখোমুখি করা। আমরা এখানে এসে জানতে পারলাম, তিনি শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে পদত্যাগ করেছেন।

তিনি বলেন, এই জুলাই পদযাত্রা থেকে আমরা বলছি, এই দুর্নীতিবাজ রাষ্ট্রপতি যেন কোনোভাবেই ‘সেফ এক্সিট’ বা নিরাপদে দেশ থেকে পালাতে না পারেন, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিস্টের দোসর এই চুপ্পুকে গ্রেপ্তার করে বিচার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে আমরা সংসদের পাশাপাশি রাজপথেও আছি। এই আন্দোলন সফল করতে আমরা নেত্রকোনাবাসীকে পাশে চাই।

শুক্রবার (২৪ জুলাই) রাতে নেত্রকোনা পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি নির্বাচনের পূর্বে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে রাষ্ট্র ক্ষমতায় আসার পর তারা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়ন থেকে সরে গিয়ে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। দেশের মানুষ যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে গণ-অভ্যুত্থানে জীবন দিয়েছিল, তাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবিলম্বে গণভোটের রায় কার্যকর করতে হবে।

নেত্রকোনা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক প্রকৌশলী ইফতেখার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পদযাত্রায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব খান তালহা মোহাম্মদ রাফি, কেন্দ্রীয় সংগঠক সোহাগ মিয়া প্রীতম এবং জেলা এনসিপির সদস্য সচিব মো. ফাহিম রহমান খান পাঠানসহ অন্যান্য নেতারা।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা
ছবি: ভিওডি বাংলা
পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চ পর্যায়ে: রিজভী