{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাঁচ বছর সময় দিন, দেশের চেহারা পাল্টে যাবে: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, বিএনপি কাজের রাজনীতিতে বিশ্বাস করে। জনগণ সরকারকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছে, তাই উন্নয়নের ফল দেখতে ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে তিনি স্থানীয় বিভিন্ন উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়ে নগরবাসীকে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

আজ শনিবার (১৮ জুলাই) রাজধানীর চকবাজার থানার নলগোলা রাজবাড়ী মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, নির্বাচনের পর স্থানীয় সংসদ সদস্য অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য উন্নয়নকাজ শুরু করেছেন। দেশের সব সংসদ সদস্য একইভাবে কাজ করলে উন্নয়নের কোনো খাতই আর বাকি থাকবে না।

তিনি জানান, ৩০ নং ওয়ার্ডের রাজবাড়ী মাঠকে খেলার মাঠ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই মাঠটির পূর্ণাঙ্গ উন্নয়ন করা হবে। এর আগে কয়েক দিনের মধ্যেই মাঠ সমতল করে শিশুদের খেলাধুলার উপযোগী করে দেওয়া হবে।

এ ছাড়া এলাকার একটি সড়ক প্রশস্ত করতে বিদ্যুতের খুঁটি সরানোর বিষয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। আরেকটি জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কারের জন্য প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।

আবদুস সালাম অভিযোগ করে বলেন, অতীতে নিম্নমানের কাজ, দুর্নীতি ও অনিয়মের কারণে রাজধানীর বিভিন্ন সড়ক ধসে পড়ছে। তিনি বলেন, বিএনপির আমলে নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। ঠিকাদারদের জবাবদিহির মধ্যে রেখে মানসম্মত কাজ নিশ্চিত করা হবে।

সম্প্রতি সড়ক ধসে এক শ্রমিকের মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিষয়টি ঠিকাদারের দায়িত্বে হলেও নিহত শ্রমিকের পরিবারের উপযুক্ত সদস্যকে সিটি করপোরেশনে চাকরির ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, প্রতি ১৫ দিন পরপর প্রধানমন্ত্রীকে উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে জবাবদিহি করতে হয়। সরকারকে কাজের সুযোগ দিলে আগামী পাঁচ বছরে দেশের দৃশ্যমান পরিবর্তন হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, অল্প সময়ের মধ্যে বহু বছরের সমস্যার সমাধান সম্ভব নয়। তাই সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে এবং দেশে অস্থিরতা সৃষ্টি না করে ধৈর্য ধরতে হবে।

তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং দলটি গণতন্ত্রে বিশ্বাস করে। অতীতের মতো এবারও জনগণের কল্যাণে কাজ করবে।

স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে ডিএসসিসি প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রম সফল করতে নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা বা পলিথিন না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ড্রেন পরিষ্কার থাকলে জলাবদ্ধতা কমবে।

ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়িতে তিন দিনের বেশি পানি জমিয়ে না রাখার পরামর্শ দিয়ে তিনি সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, নিজের ঘরের মতো আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখলে একটি সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রীর নির্দেশ ঢাকার আরও ৫০ স্পটে বসছে অটোমেটিক ট্রাফিক লাইট
ছবি: সংগৃহীত
আজ থেকে সারা দেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
ছবি: সংগৃহীত
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রতিমন্ত্রী হাবিবের