{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক মানবকেন্দ্রিক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের সহায়তায় বীজ বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ :কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক বিশ্ববিদ্যালয়কে আরো বাস্তবমুখী জ্ঞান বিতরণ করতে হবে: ইউজিসি চেয়ারম্যান ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার গুদামে আগুন, নিহত ৮ স্থানীয় নির্বাচনে আ. লীগকে আটকাতে চায় জামায়াত বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক: স্থানীয় সরকারমন্ত্রী

বিশ্ববিদ্যালয়কে আরো বাস্তবমুখী জ্ঞান বিতরণ করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

   ১৮ জুলাই ২০২৬, ০৮:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সমাজের বাস্তব চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।        

তিনি বলেছেন, উচ্চশিক্ষা কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান প্রয়োগের মাধ্যমে জাতীয় ও স্থানীয় সমস্যার সমাধানে ভূমিকা রাখতে হবে।

শনিবার নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে শুরু থেকেই সমাজমুখী, গবেষণানির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষা কার্যক্রম এমনভাবে পরিচালিত হওয়া উচিত, যাতে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে কর্মক্ষেত্র ও সমাজে কার্যকর অবদান রাখতে পারে। তিনি জানান, কমিশন উচ্চশিক্ষাকে পাঠদাননির্ভর ধারা থেকে গবেষণাকেন্দ্রিক ব্যবস্থায় রূপান্তর এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে।

তিনি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রাকে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আব্দুল খালেক, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র সফল হয়েছে: হুইপ দুলু
ছবি: সংগৃহীত
‘এটা রাজনৈতিক মঞ্চ নয়’-ছাত্রদল নেতাকে এসপি
কক্সবাজারের পেকুয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থায়ী সমাধান-দ্রুত সংস্কারের আশ্বাস