{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক মানবকেন্দ্রিক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের সহায়তায় বীজ বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ :কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক বিশ্ববিদ্যালয়কে আরো বাস্তবমুখী জ্ঞান বিতরণ করতে হবে: ইউজিসি চেয়ারম্যান ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার গুদামে আগুন, নিহত ৮ স্থানীয় নির্বাচনে আ. লীগকে আটকাতে চায় জামায়াত বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক: স্থানীয় সরকারমন্ত্রী

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার গুদামে আগুন, নিহত ৮

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ জুলাই ২০২৬, ০৮:১৭ পি.এম.
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার গুদামে আগুন
ছবি: সংগৃহীত

ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’র দুটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত এবং ৬২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

শনিবার (১৮ জুলাই) রাশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানায়।

রাশিয়ার তাম্বভ অঞ্চলের গভর্নর ইয়েভগেনি পেরভিশভ জানান, মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাম্বভ শহরের একটি ওয়াইল্ডবেরিজ গুদামে ড্রোন হামলায় সাতজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে মস্কো অঞ্চলের ইলেকট্রোস্তাল শহরে অবস্থিত একই প্রতিষ্ঠানের আরেকটি গুদামে হামলায় একজন নিহত এবং ৩৭ জন আহত হন। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, আহতদের মধ্যে অন্তত আটজনের অবস্থা গুরুতর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া, তবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি—এমন ভিডিওতে দেখা যায়, বিশাল একটি গুদাম ভবন আগুনে পুড়ছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। আতঙ্কিত কর্মীরা দ্রুত ভবন ছেড়ে পার্কিং এলাকায় আশ্রয় নিচ্ছেন। কয়েকটি ভিডিওতে বিস্ফোরণের পর গুদামের দেয়াল ধসে পড়তেও দেখা যায়।

রুশ কর্মকর্তাদের দাবি, হামলাগুলো গভীর রাতে চালানো হয়। বিস্ফোরণের পর কর্মীরা প্রাণ বাঁচাতে ছুটে পালানোর চেষ্টা করেন। অনেকেই আহত অবস্থায় ভবন থেকে বেরিয়ে আসেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার দায় স্বীকার করে বলেন, ইউক্রেনের বাহিনী এমন গুরুত্বপূর্ণ লজিস্টিক স্থাপনায় হামলা চালিয়েছে, যেগুলো ড্রোন তৈরিতে ব্যবহৃত নিষেধাজ্ঞার আওতাভুক্ত বিভিন্ন যন্ত্রাংশ এবং নেভিগেশন সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত হচ্ছিল।

তিনি আরও জানান, একই অভিযানে আজভ সাগর, কৃষ্ণসাগর এবং রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুও আঘাত করা হয়েছে।

জেলেনস্কি বলেন, রাশিয়া যেভাবে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো, শহর ও জনবসতির ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে, তার জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বুধবার ভোরে ইউক্রেনজুড়ে রুশ হামলায় অন্তত ১৪ জন নিহত হন।

ওয়াইল্ডবেরিজকে প্রায়ই রাশিয়ার ‘অ্যামাজন’ হিসেবে অভিহিত করা হয়। বিজ্ঞাপন প্রতিষ্ঠান রাস (Russ)-এর সঙ্গে একীভূত হয়ে গঠিত আরডব্লিউবি (RWB) গ্রুপের বাজারমূল্য ২০২৬ সালে প্রায় ১২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার বলে উল্লেখ করেছে ফোর্বস রাশিয়া।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা তাতিয়ানা কিম, যিনি রাশিয়ার প্রথম নারী বিলিয়নিয়ারদের একজন, হামলার পর বলেন, এটি রাশিয়া এবং কোম্পানির জন্য ‘ভয়াবহ এক রাত’।

তাম্বভ অঞ্চলের গভর্নর জানান, হামলার সময় ওই অঞ্চলের আকাশে প্রবেশের আগে ২৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়। তবে কয়েকটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। আহতদের বেশিরভাগই বিস্ফোরণের ধাতব টুকরোর আঘাতে আহত হয়েছেন।

তার ভাষায়, ব্যবহৃত ড্রোনের সংখ্যা এবং হতাহতের দিক থেকে এটি তাম্বভ অঞ্চলের ওপর পরিচালিত ‘সবচেয়ে বড় এবং সবচেয়ে নির্মম’ হামলা।

এদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, রাতভর মস্কো অঞ্চলে মোট ৪৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর তার ধ্বংসাবশেষ একটি তেল সংরক্ষণাগারে পড়ে আগুন লাগায়। তিনি এটিকে রাতের সবচেয়ে গুরুতর ঘটনা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, অগ্নিনির্বাপক বাহিনী, জরুরি সেবা বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মীরা এখনও ঘটনাস্থলে কাজ করছেন। যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ তিনি প্রকাশ করেননি।

অন্যদিকে জেলেনস্কিও নিশ্চিত করেছেন যে ইউক্রেনীয় বাহিনী একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দীর্ঘপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইউক্রেন। এসব হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

চলতি মাসের শুরুতে কিয়েভ দাবি করে, তাদের হামলায় রাশিয়ার মোট তেল পরিশোধন সক্ষমতার প্রায় ৪৩ শতাংশ অকার্যকর হয়ে পড়েছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

ইউক্রেনের যুক্তি, রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ পরিচালনার অর্থায়নে তেল ও গ্যাস রপ্তানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই এসব স্থাপনা বৈধ সামরিক লক্ষ্যবস্তু।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে।

গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরলভাবে স্বীকার করেন যে ইউক্রেনের হামলার কারণে দেশে জ্বালানি সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। পরে জুলাই মাসের শুরুতে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির সরবরাহ বাড়াতে একটি নতুন আইনে স্বাক্ষর করেন তিনি।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক
ছবি: সংগৃহীত
তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২ হাজার মৃত্যু
ছবি: সংগৃহীত
ইরানের লারাক দ্বীপের নৌ-নিয়ন্ত্রণ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা