• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মালাতিয়া অঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ জুলাই ২০২৬, ১২:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৮ জুলাই) ভোরে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে মালাতিয়ার বাটালগাজি জেলাকে কেন্দ্র করে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫ দশমিক ৫৯ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পন পাশের এলাজিগ, আদিয়ামান, তুনসেলি ও শানলিউরফা প্রদেশেও অনুভূত হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুরাত কুরুম জানান, ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো নেতিবাচক পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের রাস্তায় পুলিশের তল্লাশি। ছবি: এএফপি
কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ
ফাইল ছবি
বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির
ব্রাজিলের নির্দিষ্ট পণ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত
ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বসাল যুক্তরাষ্ট্র