• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার

ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি জর্ডানের

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ জুলাই ২০২৬, ০৯:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা ইরানের ১০টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

শনিবার ভোরে দেওয়া এক বিবৃতিতে জর্ডানের সামরিক বাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সেনাবাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ অপসারণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা নিরাপদ করতে রয়্যাল ইঞ্জিনিয়ার্স ইউনিট কাজ শুরু করেছে।

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় স্থানীয় প্রশাসন জনগণকে অপ্রয়োজনীয় সড়ক ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, পরিস্থিতি মূল্যায়ন এবং বিকল্প যাতায়াতের ব্যবস্থা প্রস্তুত করছে স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগে গত দুই রাতে হরমোজগানের বিভিন্ন সেতুকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। স্থানীয় প্রতিবেদনে শনিবার ভোরের ওই হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর জানানো হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিলের নির্দিষ্ট পণ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত
ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বসাল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা
ছবি: সংগৃহীত
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি