• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফল পুনঃপ্রকাশের নির্দেশ হাইকোর্টের

আদালত প্রতিবেদক    ২৫ জুন ২০২৬, ০৩:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় আইনের ব্যত্যয় ও অস্বচ্ছতার অভিযোগে আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।

আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া প্রচলিত আইন অনুযায়ী সম্পন্ন হয়নি এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি ছিল বলে আদালত পর্যবেক্ষণ করেছেন।

তিনি আরও বলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাই আগামী ৬০ দিনের মধ্যে স্বচ্ছতার ভিত্তিতে এবং মেধাতালিকা প্রকাশ করে নন-ক্যাডার নিয়োগের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদে চাকরিপ্রত্যাশী ৪৫৫ জন প্রার্থী নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর
ফাইল ছবি
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট