• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হ্যাকিং ঠেকাতে ফেসবুকের নতুন নিরাপত্তা সুবিধা, চালু করবেন যেভাবে

ভিওডি বাংলা ডেস্ক    ২৭ জুন ২০২৬, ০৫:২৬ পি.এম.
হ্যাকিং ঠেকাতে ফেসবুকের নতুন নিরাপত্তা সুবিধা
ছবি: সংগৃহীত

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ে জটিলতায় পড়ার ঘটনা নতুন নয়। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে 'যাচাইকরণ সেলফি' সুবিধা চালু রেখেছে ফেসবুক। এটি অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা নিশ্চিত করার পাশাপাশি সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতেও সহায়তা করে।

ফেসবুকের এই নিরাপত্তা সুবিধা চালু থাকলে প্রয়োজন হলে কর্তৃপক্ষ দ্রুত ব্যবহারকারীর পরিচয় যাচাই করতে পারে। ফলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার বা মালিকানা নিশ্চিত করার প্রক্রিয়াও সহজ হয়।

যেভাবে চালু করবেন

প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডান পাশে থাকা তিন দাগের মেনুতে যান। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস নির্বাচন করে অ্যাকাউন্টস সেন্টার-এ প্রবেশ করুন।

এরপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে গিয়ে ভেরিফিকেশন সেলফি নির্বাচন করুন এবং সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্ট বেছে নিন।

পরবর্তী ধাপে নেক্সট নির্বাচন করলে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইলে একটি যাচাইকরণ কোড পাঠানো হবে। কোডটি প্রবেশ করিয়ে আবার নেক্সট নির্বাচন করে স্টার্ট সেলফি অপশনে চাপুন।

এরপর মোবাইলের ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়ে পর্দায় দেখানো নির্দেশনা অনুসরণ করে সেলফি যাচাই সম্পন্ন করুন। প্রয়োজন হলে মাথা নড়ানো, ডানে-বামে তাকানো বা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো নির্দেশনাও অনুসরণ করতে হতে পারে। যাচাই সফল হলে সুবিধাটি সক্রিয় হয়ে যাবে।

তবে শুধু এই সুবিধা চালু করলেই অ্যাকাউন্ট পুরোপুরি নিরাপদ থাকবে, এমন নিশ্চয়তা নেই। নিরাপত্তা আরও বাড়াতে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, দ্বি-ধাপ যাচাইকরণ চালু রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা, নিয়মিত লগইন কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মেটা আনছে নতুন ‘সিরিজ’ ফিচার, তৈরি হবে আয়ের সুযোগ
জাতিসংঘের ‘এসটিআই ফোরামে  বক্তব্য রাখছেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খান। ছবি: সংগৃহীত
প্রিয়শপের জাতিসংঘ এসটিআই ফোরামের অংশগ্রহণ
ছবি: সংগৃহীত
এআই ব্যবহার করে কোটি ডলারের প্রতারণা, গুগলের মামলা