• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

  চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৮:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ ব্যবহার করে প্রশ্নপত্রের উত্তর বের করে পরীক্ষার হলে নকল করার অভিযোগে চট্টগ্রামে এক এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনও জব্দ করা হয়।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রের একটি পরীক্ষাকক্ষে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

এদিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, কেন্দ্র পরিদর্শনের সময় এক পরীক্ষার্থীর কাছে মুঠোফোন পাওয়া যায়। তিনি ওই মুঠোফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ ব্যবহার করে প্রশ্নের উত্তর সংগ্রহ করে নকল করছিলেন। বিষয়টি ধরা পড়লে পরীক্ষার নিয়ম ভঙ্গ এবং মুঠোফোন বহনের দায়ে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ১১৪টি কেন্দ্রে মোট ৭৭ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ হাজার ৭৩১ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮২৫ জন।

জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো, চট্টগ্রামে ১ হাজার ২০২ জন, কক্সবাজারে ২৬৩ জন, খাগড়াছড়িতে ১৫৪ জন, রাঙামাটিতে ১০৯ জন এবং বান্দরবানে ৯৭ জন।

উল্লেখ্য, বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগব্যবস্থা এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এর আগে ৮ জুলাই থেকেও এ বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে ওই সময়ে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট
ছবি: ভিওডি বাংলা
সীমান্তে গোলাগুলি, বিজিবির পাল্টা প্রতিরোধে পিছু হটল সশস্ত্র চোরাকারবারিরা
ছবি: সংগৃহীত
প্রতি বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’: ববি হাজ্জাজ