• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমি ইরানের নাম্বার ওয়ান টার্গেট: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৯ জুলাই ২০২৬, ০৪:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেকে তেহরানের প্রধান লক্ষ্যবস্তু বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি মরেও যেতে পারি, কারণ আমি তাদের নাম্বার ওয়ান টার্গেট।"

বুধবার রাতে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ। এ তথ্য জানিয়েছে বিবিসি।

সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতকে একটি অভূতপূর্ব সাফল্য হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, এই যুদ্ধের কারণেই ইরান পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করতে পারেনি।

ইরানের প্রতিনিধিদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, "ইরানের সমঝোতাকারীরা একটু পাগল প্রকৃতির।" একই সঙ্গে তিনি দাবি করেন, "একদিনেই তাদের সব আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। তাদের নেতারাও মরে গেছে।"

এ সময় তিনি আরও বলেন, "তাদের আরও এক সেট নেতা হয়তো ছিল, তারাও হয়তো মরে গেছে।"

ইরানের নেতাদের কঠোর ভাষায় সমালোচনা করে ট্রাম্প আবারও বলেন, "আমি মরেও যেতে পারি, কারণ আমি তাদের নাম্বার ওয়ান টার্গেট।"

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইরানের বিমানবন্দরে মার্কিন হামলা, নিহত ফায়ারফাইটার
ছবি: সংগৃহীত
ইরানের বন্দর আব্বাসের পর তেহরানেও হামলা, ফের যুদ্ধের শঙ্কা
ছবি: সংগৃহীত
ট্রাম্পের হামলার হুমকি ইরানের বন্দর আব্বাস ও সিরিকে বিস্ফোরণ