• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১৫ বছরেও চাকরি ফেরেনি, পুনর্বহালের দাবিতে ১,৫২২ পুলিশ সদস্য মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে

ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: শফিকুর রহমান

  সিলেট প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৬:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

সরকারকে উদ্দেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে। বর্তমান সরকারও যদি একই পথে হাঁটে, তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, “হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন, জনগণ আপনাদেরও তাড়াবে। আপনাদেরকেও জনগণ ছেড়ে কথা বলবে না।”

তিনি বলেন, সারা দেশে সফর করে মানুষের কাছ থেকে একই দাবি শুনেছেন। জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে যে রায় দিয়েছে, এখন তারা সেই গণরায়ের বাস্তবায়ন দেখতে চায়।

তার ভাষায়, “সরকারি দল ও বিরোধী দল উভয়েই জনগণের কাছে ‘হ্যাঁ’ ভোট চেয়েছিলেন। জনগণ ৭০ শতাংশ ভোট দিয়ে সেই প্রস্তাবের পক্ষে রায় দিয়েছে। এখন কোনো টালবাহানা নয়, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে।”

জামায়াত আমির অভিযোগ করেন, বর্তমান সরকারও আওয়ামী লীগের শাসনামলের পথ অনুসরণ করছে। তিনি বলেন, “যারা একসময় নির্যাতনের শিকার ছিলেন, তারাই এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বেপরোয়া দলীয়করণ করছেন এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছেন। আমরা তা মেনে নেব না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ চাই না। জনগণ প্রয়োজনে জীবন দিয়ে, গুলি খেয়ে এবং পঙ্গুত্ববরণ করে যেভাবে সংগ্রাম করেছে, সেই অভিজ্ঞতা থেকে তারা মুক্তির পথ শিখেছে।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ ও জুলাই যোদ্ধাদের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা হবে না। “১৮ কোটি মানুষের সঙ্গেও আমরা বেইমানি করব না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও আমাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করব,” বলেন তিনি।

আন্দোলনের পরবর্তী কর্মসূচির ইঙ্গিত দিয়ে জামায়াত আমির বলেন, ঢাকাকে কেন্দ্র করে নতুন কর্মসূচির ডাক আসবে। তিনি নেতাকর্মীদের ঘরে ঘরে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। মুক্তির লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।”

ভিওডি বাংলা/এমএস 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি সংগৃহীত
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি: ভিওডি বাংলা
সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন