একদিন নিলেই মিলবে টানা ৪ দিন ছুটি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সামনে টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হচ্ছে। আগামী ২৬ আগস্টের সাধারণ ছুটির সঙ্গে ২৭ আগস্ট একদিনের ছুটি সমন্বয় করতে পারলে মিলবে চার দিনের অবকাশ।
চলতি বছরের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। তবে এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) একদিনের ছুটি নিতে পারলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ মিলবে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি অফিসে সাধারণ ছুটি পালন করা হয়।
তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও অন্যান্য জরুরি চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন। একইভাবে ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহন, জরুরি যানবাহন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও ছুটি প্রযোজ্য হবে না।
এদিকে, ছুটির দিনে ব্যাংক খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালত খোলা বা বন্ধ থাকবে কি না, সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
ভিওডি বাংলা/আ








মন্তব্য