{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

শাপলা চত্বর হত্যাযজ্ঞ

তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা-আজিজসহ ৪১ জনের নাম

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ১২:২৬ পি.এম.
তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ছবি: সংগৃহীত
তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশনের হাতে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, প্রতিবেদনটি বর্তমানে আইনগতভাবে পর্যালোচনা করা হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২১ জুলাই এটি ট্রাইব্যুনালে দাখিল করা হবে। একই সঙ্গে মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিংও করা হবে বলে জানান তিনি।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকায় অন্তত ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের শেষ পর্যায়ের কাজ এখনও চলমান থাকায় নিহতের চূড়ান্ত সংখ্যা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

তদন্ত প্রতিবেদনে আসামির তালিকায় আরও রয়েছেন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং লেখক-সাংবাদিক শাহরিয়ার কবীর। এছাড়া তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনারসহ সংশ্লিষ্ট কয়েকজন শীর্ষ কর্মকর্তার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে মামলার সর্বশেষ অগ্রগতি জানতে রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব)-এর নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন।

প্রতিনিধি দলে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে তদন্তের অগ্রগতি ও পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর সংঘর্ষ ও উত্তেজনার পর গভীর রাতে পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে পরিচালিত অভিযানে শাপলা চত্বর খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হয়েছেন-এমন অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান
ছবি: সংগৃহীত
যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমানের খুনি মোজাফফর
ছবি: সংগৃহীত
ডিবির তদন্তে জুলাই আন্দোলনের ৫৯ মামলা