{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

৩০টি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩০টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সর্বশেষ আহভাজ প্রদেশের আকাশে একটি এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে নামানো হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, গত আট দিনের মধ্যে এটি চতুর্থ মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন, যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

ইরানের ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে তারা ১৫০টিরও বেশি মার্কিন ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে প্রায় ৩০টি ছিল এমকিউ-৯ রিপার, যা নজরদারি ও হামলা—উভয় ধরনের অভিযানে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক ও ব্যয়বহুল ড্রোন।

চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, ইরানের আকাশসীমার ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এমকিউ-৯ রিপার ড্রোন সাধারণত অত্যাধুনিক প্রযুক্তির হওয়ায় সহজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজরে পড়ে না।

তবে ইরান বলছে, তাদের নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলো শনাক্ত ও ভূপাতিত করতে সক্ষম। তাদের দাবি সত্য হলে তা যুক্তরাষ্ট্রের আকাশসীমা নিয়ন্ত্রণের দাবির সঙ্গে সাংঘর্ষিক।

২০২৪ সালের হিসাবে একটি এমকিউ-৯ রিপার ড্রোনের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে ইরানের দাবি অনুযায়ী, চার মাসে ৩০টি ড্রোন ধ্বংস হয়ে থাকলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ক্ষতির পরিমাণ এক বিলিয়ন ডলারেরও বেশি।

তবে ইরানের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা 

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কাশ্মীর ইস্যু ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল নয়াদিল্লি
রাহুল গান্ধী
বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা রাহুল গান্ধীর
আলোচনা ব্যর্থ, আন্দোলন চলবে: ককরোচ
আলোচনা ব্যর্থ, আন্দোলন চলবে: ককরোচ