• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

জিডিডিএফের সভাপতির দায়িত্বে জাবি ভিসি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ১২:০২ পি.এম.
শেয়ার করুন 0
জিডিডিএফের সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সম্মতিপত্র গ্রহণের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে ফোরামের নেতারা। ছবি-ভিওডি বাংলা
জিডিডিএফের সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সম্মতিপত্র গ্রহণের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে ফোরামের নেতারা। ছবি-ভিওডি বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গ্লোবাল ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (জিডিডিএফ)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দায়িত্ব গ্রহণে সম্মতিপত্র প্রদান করেন।

জিডিডিএফ জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত ৫৮টি নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা এবং দেশের আটটি বিভাগজুড়ে কার্যরত ২৫৮টি তৃণমূলভিত্তিক নাগরিক সমাজ সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠা একটি জাতীয় প্ল্যাটফর্ম হলো জিডিডিএফ। সংগঠনটি দীর্ঘদিন ধরে নির্বাচন পর্যবেক্ষণ, ভোটার শিক্ষা, নাগরিক সচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক অংশগ্রহণ সম্প্রসারণে কাজ করে আসছে।

ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, অধ্যাপক কামরুল আহসানের দীর্ঘ শিক্ষাজীবন, প্রশাসনিক অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষা খাতে সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা জিডিডিএফের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাঁর নেতৃত্বে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলার উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষক এবং নাগরিক সমাজের বিভিন্ন মহলে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে।

সংগঠনটির মতে, দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং নাগরিক সম্পৃক্ততা বাড়ানোর বর্তমান প্রেক্ষাপটে নীতি প্রণয়ন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং তরুণ নেতৃত্ব বিকাশে অধ্যাপক কামরুল আহসানের অভিজ্ঞতা ফোরামের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। তাঁর সম্পৃক্ততায় জিডিডিএফের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া তরুণদের গণতান্ত্রিক চর্চা, দায়িত্বশীল নাগরিকত্ব এবং রাষ্ট্র গঠনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করার ক্ষেত্রেও তাঁর নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে সংগঠনটি।

সম্মতিপত্র প্রদান অনুষ্ঠানে জিডিডিএফের সাধারণ সম্পাদক মুহাম্মদ বশীর আহাম্মেদ হাওলাদারের নেতৃত্বে ফোরামের কোষাধ্যক্ষ মুহাম্মাদ পারভেজ রেজা, সম্পাদক (মিডিয়া) মো. কামরুল হাসান এবং কার্যকরী সদস্য শারমিন নাছিমা বানুসহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরে পেল পরিচালনা পর্ষদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
রাজশাহীতে রেলপথ অবরোধ, বন্ধ ট্রেন চলাচল
ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন