• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিকেল ৫টায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ০১:০৯ পি.এম.
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ছবি: ভিওডি বাংলা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ছবি: ভিওডি বাংলা

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা (রোববার) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে জাতীয় সংসদের নির্ধারিত কবরস্থানে দাফন করা হবে।

জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে। জানাজায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের কথা রয়েছে।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক, আইনাঙ্গন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। সেখানে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করে দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন।

পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন বিষয়ে একজন স্বনামধন্য আইনজীবী হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। দীর্ঘ আইনজীবী জীবনের পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অষ্টম জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। সংসদ পরিচালনায় তার দক্ষতা, সাংবিধানিক প্রজ্ঞা এবং রাজনৈতিক অভিজ্ঞতা দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে বিভিন্ন মহল মনে করছে। 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ভিওডি বাংলা
ঢাকার বর্জ্য থেকে মিলবে বিদ্যুৎ
ছবি: ভিওডি বাংলা
নিজে দাঁড়িয়ে থেকে গাছ সরিয়ে সড়ক সচল করলেন ডিএসসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত
জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস