চলুন জর্দা খাওয়াই, তবে সেটা ডিমের

জর্দা বলতেই সবার মনে ভেসে ওঠে সুগন্ধি রঙিন মিষ্টি ভাতের ছবি। কিন্তু জানেন কি, ভাত ছাড়াও তৈরি করা যায় দারুণ সুস্বাদু জর্দা? ডিম দিয়ে বানানো ডিমের জর্দা হতে পারে আপনার পরবর্তী প্রিয় ডেজার্ট।
খাবারের পরিচয়
আজকের আয়োজনে রয়েছে ঐতিহ্যবাহী ডিমের জর্দা। ডিম, দুধ, ঘি ও চিনির সমন্বয়ে তৈরি এই মিষ্টান্ন স্বাদে যেমন অনন্য, তেমনি দেখতে ঝুরঝুরে ও আকর্ষণীয়। ঈদ, পারিবারিক দাওয়াত কিংবা বিশেষ অনুষ্ঠানে এটি অনেকের পছন্দের একটি ডেজার্ট।
উপকরণ
এই রেসিপির জন্য লাগবে-
ডিম, দুধ, চিনি, ঘি, এলাচ, দারুচিনি, সুগন্ধীর জন্য কেওড়া জল বা গোলাপ জল, ফুড কালার, কিশমিশ, কাজুবাদাম ও পেস্তা কুচি।

রান্নার ধাপ
প্রথমে একটি পাত্রে দুধ গরম করে হালকা ঘনত্ব আসলে ঠান্ডা হতে দিন। এরপর অন্য একটি পাত্রে ডিম ভেঙ্গে নিয়ে তাতে দিন চিনি, ফুড কালার, এলাচ ও দারুচিনি এবং ঘি। চাইলে ভোজ্যতেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিন স্বাদমতো লবন এবং একটি হুইস্ক বা কাটা চামচের সাহায্যে মিশ্রণটি ভালো ভাবে মিশিয়ে নিন। এরপর একটি ননস্টিকি প্যানে সেই দুধ ঢেলে তাতে মিশ্রণটি দিয়ে চুলার আঁচ মাঝারি রেখে অনবরত নাড়তে থাকুন। এক পর্যায়ে জর্দার মতো ঝুরঝুরে টেক্সচার তৈরি হবে। আর সামান্য জাফরান বা কেওড়া জল ব্যবহার করলে স্বাদ ও সুগন্ধ দুটোই আরও বেড়ে যাবে।
পরিবেষণ
ডিমের জর্দা ঠান্ডা বা হালকা গরম দুইভাবেই পরিবেশন করা যায়। ওপরে কিছু বাদাম কুচি ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করলে এটি আরও আকর্ষণীয় দেখাবে এবং উৎসবের ডেজার্ট হিসেবে সহজেই সবার মন জয় করবে।
বর্তমানে নতুন প্রজন্মের কাছে খুব বেশি পরিচিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যম আর বিভিন্ন ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে আবারও আলোচনায় ফিরছে এই ঐতিহ্যবাহী মিষ্টি। যদি নতুন কিছু চেখে দেখার আগ্রহ থাকে, তাহলে ঘরেই তৈরি করে দেখতে পারেন ডিমের জর্দা। হয়তো একবারের স্বাদই আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে বাংলার পুরোনো রান্নাঘরের স্মৃতিতে।
ভিওডি বাংলা/তা








মন্তব্য