• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মহরম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ০৭:১৩ এ.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মহরমকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

রোববার (৫ জুলাই) রাতে র‌্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে মহরমকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

র‌্যাব জানায়, মহরমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডাকাতি, দস্যুতা, চোরাই মাল গ্রহণ এবং মাদক-সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে। এছাড়া হাতিরঝিল থানায় একটি মাদক মামলা এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদাবরে বিএনপি নেতা হত্যা, হুকুমদাতা-প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
আদাবরে বিএনপি নেতা হত্যা, হুকুমদাতা-প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত সৌমেন সাহা
ব্যবসার নামে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মালিক গ্রেপ্তার
ফাইল ছবি
রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭