• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক নিট প্রশ্নফাঁস কাণ্ডে এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত সাংবাদিক আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা রাষ্ট্রপতির পদত্যাগে ফ্যাসিবাদের শেষ ছায়াও সরে গেল: জামায়াত আমির মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম সিজেপির সাহাবুদ্দিন সবসময় জনগণের সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বিএনপি নেতার ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তার দাবি আবদুস সালামের তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়েছিলেন সাহাবুদ্দিন থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

ব্রুকলিন ব্রিজে মুগ্ধতা ছড়ালেন মেহজাবিন চৌধুরী

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৮:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

নিউইয়র্কের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে অনন্য সাজে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। রয়্যাল ব্লু গাউনে তার গ্ল্যামারাস উপস্থিতির ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

শহরের ব্যস্ততা, উঁচু ভবনের সারি আর ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজের পটভূমিতে বিভিন্ন ভঙ্গিতে ফটোশুট করেছেন মেহজাবীন। ছবিতে কখনো প্রাণবন্ত হাসি, কখনো লাজুক অভিব্যক্তি, আবার কখনো ভিন্নধর্মী পোজে দেখা গেছে তাকে। তার স্বাভাবিক সৌন্দর্য ও আত্মবিশ্বাসী উপস্থিতি সহজেই নজর কেড়েছে দর্শকদের।

মেহজাবীনের পরনে ছিল রয়্যাল ব্লু রঙের স্লিভলেস টায়ার্ড  টিউল গাউন। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে হেয়ারস্টাইল ও সাজসজ্জায় ছিল আভিজাত্যের ছোঁয়া। ব্রুকলিন ব্রিজের মনোরম পরিবেশে তার এই ফটোশুটে তৈরি হয়েছে সিনেমার দৃশ্যের মতো আবহ। নিজের প্রকাশ করা ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘বিকজ কাল হো না হো...’। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাল হো না হো’-এর নিউইয়র্কের আবহকে স্মরণ করেই এই ক্যাপশন দিয়েছেন বলে ধারণা করছেন অনেকে।

ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের ভালোবাসা পাচ্ছেন মেহজাবীন। অনেকে তার সাজ ও উপস্থিতির প্রশংসা করে মন্তব্য করেছেন, কেউ কেউ তাকে ‘নীল পরী’ বলেও অভিহিত করেছেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সের কারণেও বরাবর আলোচনায় থাকেন মেহজাবীন চৌধুরী। নাটকের পাশাপাশি ওটিটি ও চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করা এই অভিনেত্রীর নতুন ফটোশুট আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন ।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
আবেগঘন বার্তা মাইলসের শাফিন আহমেদকে হারানোর দুই বছর আজ
ছবি: সংগৃহিত
মামুনুর রশীদের মা রোকেয়া খানম আর নেই
ছবি: সংগৃহিত
ইধিকাকে খেলা শেখাচ্ছেন সৃজিত!