শিরোনাম
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায়
হাফিজ উদ্দিনকে মন্ত্রী রবিউলের অভিনন্দন
ছবি: সংগৃহীত
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার ২৪ জুলাই সংসদীয় আসন ঢাকা-১০ (কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কামরাঙ্গীচর-আংশিক)প্রধান সমন্বয়কারী,
মিডিয়া উইং মাহফুজ কবির মুক্তা এ তথ্য জানান।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের নিকট পদত্যাগপত্র প্রেরণ করেন। পরবর্তীতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ভিওডি বাংলা/আর









মন্তব্য