• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, ইয়েমেনের দুই মিসাইল ধ্বংস

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৫:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেন থেকে সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু শহরের তেল শোধনাগার লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। 

শনিবার (২৫ জুলাই) সৌদি আরবে মোতায়েন থাকা গ্রিস পরিচালিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটি ভূপাতিত করে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার সময় ইয়ানবুতে একাধিকবার সতর্কবার্তা জারি করে সৌদি সিভিল ডিফেন্স। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে সতর্কতা প্রত্যাহার করা হয়। একই সময়ে ইয়েমেন সীমান্তের কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী জিজানেও সতর্কতা জারি করা হয়।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

গ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ২০২১ সালের একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় সৌদি আরবের জ্বালানি অবকাঠামো সুরক্ষায় যুক্তরাষ্ট্রের তৈরি একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করছে গ্রিসের সামরিক সদস্যরা। শনিবার পরে একই প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোনও ইয়ানবু অঞ্চলে ভূপাতিত করে।

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে "বড় ধরনের সামরিক শাস্তির" হুঁশিয়ারি দেন। এর আগে হুথিরা দাবি করেছিল, তারা বৃহস্পতিবার লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।

বর্তমানে উত্তর ও পশ্চিম ইয়েমেনের নিয়ন্ত্রণে থাকা হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। এর ফলে হরমুজ প্রণালিতে ইরানের কার্যত অবরোধ এড়িয়ে সৌদি আরব পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল লোহিত সাগরে সরিয়ে নিচ্ছে।

হুথিদের হামলার জবাবে সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে তাদের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র টানা ১৩তম রাতের মতো বৃহস্পতিবার গভীর রাত ও শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। তবে শনিবার নতুন কোনো মার্কিন হামলার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের বাধা দেওয়ার জেরে যুক্তরাষ্ট্রের হামলার পর দুই সপ্তাহ আগে কার্যত ভেঙে পড়ে যুদ্ধবিরতির একটি অন্তর্বর্তী সমঝোতা। এরপর থেকে ইরানও প্রতিবেশী আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, নতুন দাবিতে অনড় সিজেপি
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে তরুণদের কেজরিওয়ালের অভিনন্দন
ছবি: সংগৃহীত
আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ