{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নড়াইলে ধারের টাকা নিয়ে হত্যাকাণ্ড, গ্রেপ্তার ১

  লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নড়াইলের লোহাগড়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি রাজিব শেখ (৪৫)-কে হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যে এবং মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত রাজিব শেখ (৪৫) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি জাহাঙ্গীর শেখের ছেলে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর এবং র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের যৌথ অভিযানে সাতক্ষীরা সদর থানাধীন গাংনিয়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, নড়াইল জেলার লোহাগড়া থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার ভুক্তভোগী ফকির আলীনুর, যিনি একই উপজেলার কুমারডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হাই ফকিরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যবসার কাজে ব্যবহারের জন্য রাজিব শেখ ফকির আলীনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন। কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিয়ে নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে ফকির আলীনুরকে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমারখালীতে শিশু বলৎকারচেষ্টার অভিযোগে হুজুর আটক
ছবি: ভিওডি বাংলা
ডাসারে যৌতুকের দাবিতে গৃহবধূর মৃত্যু, অভিযুক্তরা পলাতক
অভিযুক্ত জুয়েল রানাকে আটক করে গলায় জুতার মালা পড়িয়ে মুখে চুনকালি মেখে দেয় এলাকাবাসী। ছবি সংগৃহীত
মাদকের টাকা না পেয়ে কোরআন শরীফে আগুন, আটক অভিযুক্ত