শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি মাইনুর, সম্পাদক শামীম

বাংলাদেশ শুটিং ফেডারেশনের বিদ্যমান কমিটি ভেঙে দিয়ে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাইনুর রহমানকে সভাপতি এবং সাকিফ শামীমকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে বিদ্যমান অ্যাডহক কমিটি যথাযথভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের ক্ষমতাবলে কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
একই সঙ্গে ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাইনুর রহমানকে। এছাড়া সহসভাপতি হিসেবে রয়েছেন- ইশতিয়াক আহমেদ বাবলু, আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, রাজধানী শুটিং ক্লাবের সদস্য মোহাম্মদ ফরিদ আলম, ক্রীড়া সংগঠক ইমরান চৌধুরী এবং সিরাজগঞ্জ শুটিং ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কামরুল হাসান।
কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ল্যাবএইড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও রাজধানী রাইফেল ক্লাবের সদস্য সাকিফ শামীম। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক শ্যুটার ও ক্রীড়া সংগঠক শারমিন আক্তার রত্না, ক্রীড়া সংগঠক ডি এম রফিকুল ইসলাম রাজিব।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন কিশোরগঞ্জ রাইফেল ক্লাবের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহফুজুল ইসলাম জানু।
নব্য গঠিত কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন- সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর ডা. মোহাম্মদ আবু নাসের, ক্রীড়া সংগঠক কাজী ফাহাদ মোস্তফা, রাজশাহী রাইফেল ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসেন আলী, ক্রীড়া সংগঠক সাহেদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুর রাফিউল আলম, আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক শ্যুটার মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী রিংকি, কুমিল্লা রাইফেল ক্লাবের সেক্রেটারি হাবিবুর রহমান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডিরেক্টর রাজিব হাসান, আন্তর্জাতিক স্বর্ণপদক ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক শ্যুটার আসিফ হোসেন খান, জুরি অ্যান্ড জাজেস মেম্বার সায়মা ফিরোজ, শুটারস শুটিং ক্লাবের সেক্রেটারি মঈন ইকবাল, পাবনা রাইফেল ক্লাবের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল হান্নান, জামালপুর রাইফেল ক্লাবের সেক্রেটারি শাহ আবদুল্লাহ মাসুদ, ময়মনসিংহ রাইফেল ক্লাবের সেক্রেটারি শহিদুজ্জামান, ঝিনাইদহ রাইফেল ক্লাবের জয়েন্ট সেক্রেটারি রফিক আহমেদ, পঞ্চগড় রাইফেল ক্লাবের সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমান, কাপ্তাই রাইফেল ক্লাবের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী, সাবেক শ্যুটার ও ক্রীড়া সংগঠক মো. ইব্রাহিম রানা।
আদেশে আরও বলা হয়েছে, নবগঠিত অ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ ১৮ জুলাই থেকে তাৎক্ষণিক কার্যকর হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ ১৮ জুলাই থেকে তাৎক্ষণিক কার্যকর হয়েছে।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য