• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

তেলবাহী ট্যাঙ্কারে আগুন, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ১১:০৫ এ.এম.
শেয়ার করুন 0
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। একই সঙ্গে সংস্থাটি দাবি করেছে, প্রণালির দক্ষিণ অংশে একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের পর ভয়াবহ আগুন লাগে, যার জেরে ওই এলাকায় থাকা আরও দু'টি জাহাজ নিরাপত্তার কারণে তাদের নির্ধারিত রুট পরিবর্তন করে।

আল মায়াদিনের বরাতে আইআরজিসি জানায়, মাইন পেতে রাখা একটি পথ অতিক্রমের চেষ্টা করার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং পুরো হরমুজ প্রণালি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হয়।

আইআরজিসি আরও জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা অব্যাহত থাকা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই জলপথ অতিক্রমের চেষ্টা করলে একই ধরনের পরিণতির মুখোমুখি হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সার সরবরাহ ব্যবস্থায় সৃষ্ট সংকটের জন্যও তারা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নীতিকে দায়ী করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নতুন করে হামলার দাবিও করেছে আইআরজিসি। তাদের দাবি, ‘অপারেশন নাসর-২’-এর ২৫তম ধাপের অংশ হিসেবে ইরাক ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

সংস্থাটির দাবি অনুযায়ী, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর একাধিক শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। একই সঙ্গে জর্ডানের বাদশাহ ফয়সাল ও প্রিন্স হাসান ঘাঁটিতে চালানো হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান প্রস্তুতকরণ কেন্দ্র এবং কনটেইনারে রাখা আটটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া একটি হেলিকপ্টার সংরক্ষণাগারে হামলায় দু'টি ভারী হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একটি সামরিক আউটপোস্টে হামলায় কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছেন বলেও আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট অন্য কোনো স্বাধীন সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সূত্র: আল মায়াদিন

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের একাংশ। ছবি: পিটিআই
দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
ছবি: সংগৃহীত
খাদ্য উৎপাদনে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ: জাতিসংঘ
ছবি: সংগৃহীত
লোহিত সাগরে হুথিদের হামলা, সৌদির দুই জাহাজে আগুন